আন্তর্জাতিক

জম্মু-কাশ্মির সীমান্তে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৭

জম্মু-কাশ্মির সীমান্তে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৭
জম্মু-কাশ্মির সীমান্তে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৭

জম্মু–কাশ্মিরের কুপওয়াড়া জেলার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর `সন্ত্রাসবিরোধী' অভিযান চলছিল। এ সময় জঙ্গিরা সেখানে অনুপ্রবেশের চেষ্টা করে। তখন সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ চার সদস্য এবং তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাত ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত সংবাদের মাধ্যমে এসব তথ্য জানা গেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জম্মু–কাশ্মিরের কুপওয়াড়া জেলার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর `সন্ত্রাসবিরোধী' অভিযান চলাকালে জঙ্গিরা সেখানে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর টহল দলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ চার সদস্য এবং তিন সন্ত্রাসী নিহত হন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, মাচিল সেক্টরের (‌উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায়)‌ কাছে এলসি ফেন্সে সেনার পেট্রোলিং চলার সময় সন্দেহজনক কিছু জিনিস লক্ষ্য করা হয়। মূলত ওই সময় জঙ্গিদের অনুপ্রবেশ করতে দেখা যায়। পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এটি জম্মু–কাশ্মির সীমান্তে এপ্রিলের পর বড় কোনো সংঘর্ষের ঘটনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ