আন্তর্জাতিক

নাফ নদীতে মিয়ানমার পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু

নাফ নদীতে মিয়ানমার পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু
নাফ নদীতে মিয়ানমার পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে মোহাম্মদ ইসলাম (৩৫) নামে বাংলাদেশি এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

নিহত মোহাম্মদ ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার গোরা মিয়ার ছেলে।

স্থানীয়দের দাবি, একটি নৌকায় তিন জেলে নাফ নদীতে মাছ শিকারে গেলে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে মোহাম্মদ ইসলাম গুলিবিদ্ধ হন। এ সময় তাকে উদ্ধার করে শনিবার রাত পৌনে ৮টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। রাতেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় বিজিবির পক্ষ থেকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে প্রতিবাদলিপি পাঠানো হচ্ছে। নাফ নদীতে মাছ শিকার বন্ধ থাকলেও ওই জেলেরা কী কারণে নদীতে নেমেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ