আন্তর্জাতিক

অনির্দিষ্টকালের জন্য কলকাতা ফ্লাইট স্থগিত

অনির্দিষ্টকালের জন্য কলকাতা ফ্লাইট স্থগিত
অনির্দিষ্টকালের জন্য কলকাতা ফ্লাইট স্থগিত

অনির্দিষ্টকালের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিমানের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বিমানের কলকাতা রুটের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

এর আগে, গত ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ প্যাকেজ চুক্তির আওতায় ভারতের তিনটি রুটে ফ্লাইট চালু করে বিমান। রুটগুলো হলো ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাই। এই তিন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট। এছাড়া, ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। তবে, অনুমতি পেলেও এখনো ভারত রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেনি নভোএয়ার।

নভোএয়ার সূত্রে জানা গেছে, ফ্লাইট পরিচালনার জন্য সবধরনের অনুমতি নিয়ে রেখেছে সংস্থাটি। তবে ট্যুরিস্ট ভিসা চালু না হওয়ায় যাত্রী সংখ্যা এখন অনেক কম। তাই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে না। ভারত ট্যুরিস্ট ভিসা চালু করলে আবারো এই রুটে ফ্লাইট পরিচালিত হবে। / এ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ