আন্তর্জাতিক

নীরবতা ভেঙে বাইডেনকে শুভেচ্ছা জানালো সৌদি

নীরবতা ভেঙে বাইডেনকে শুভেচ্ছা জানালো সৌদি
নীরবতা ভেঙে বাইডেনকে শুভেচ্ছা জানালো সৌদি

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব। রোববার বাইডেন ও কমলা হ্যারিসকে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তার ছেলে মোহাম্মদ বিন সালমান শুভেচ্ছা জানিয়েছেন।

সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বাইডেনের যখন জয় তুলে নিয়েছেন এর ২৪ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও নীরব ছিল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি। শেষ পর্যন্ত শুভেচ্ছা জানালো সৌদি।

সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, দুই বন্ধুত্বপূর্ণ দেশ ও জনগণের মধ্যে বিশেষ, ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেছেন বাদশাহ সালমান। সবাই এই সম্পর্ককে সব দিক থেকে আরও জোরদার ও উন্নত করতে চাচ্ছে।

ট্রাম্পের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আর নির্বাচনী প্রচারে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

এছাড়া ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যার ঘটনায় জবাবদিহিতারও দাবি করেছিলেন তিনি। ইয়েমেন যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধেরও আহ্বান জানিয়েছেন বাইডেন।

আরব বিশ্ব যখন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছিল, সৌদির কার্যত শাসক যুবরাজকে তখন নীরব থাকতে দেখা গেছে। এমনকি তখন তিনি পুনর্নির্বাচিত হওয়ায় তানজানিয়ার প্রেসিডেন্টকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ