আন্তর্জাতিক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বরখাস্ত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বরখাস্ত
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বরখাস্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। টুইটারে ট্রাম্প সোমবার প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্তের সিদ্ধান্ত জানান। খবর বিবিসির। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আর মাত্র দুই মাস ১০ দিন, এর মধ্যেই মন্ত্রী বদলালেন তিনি।

এতদিন দায়িত্ব পালনের জন্য এসপারকে ধন্যবাদ জানিয়ে তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিস্টোফার সি মিলারকে মনোনীত করেছেন।

মিলার ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক ছিলেন।

মার্ক এসপার পদত্যাগের সিদ্ধান্তই নিয়েছিলেন, পদত্যাগপত্র জমা দিতেও যাচ্ছিলেন তিনি। নানা বিষয় নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী এসপারের মতানৈক্য চলছিল।

কয়েক মাস আগে পুলিশের নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিক্ষোভ দমনে ট্রাম্প সেনা ব্যবহারের হুমকি দিলে তার সরাসরি বিরোধিতা করেছিলেন এসপার। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ