আন্তর্জাতিক

ইসরায়েলে আঘাত হানতে সক্ষম মিসাইলের ছবি প্রকাশ করল ইরান

ইসরায়েলে আঘাত হানতে সক্ষম মিসাইলের ছবি প্রকাশ করল ইরান
ইসরায়েলে আঘাত হানতে সক্ষম মিসাইলের ছবি প্রকাশ করল ইরান

সম্প্রতি ইরান জানিয়েছিল, তারা আবারো ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রের কাজ শুরু করেছে। এবার প্রথমবারের মতো ভূগর্ভস্থ মিসাইল টানেলের ছবি ও ভিডিও প্রকাশ্যে আনল দেশটি। এই মিসাইলগুলো নির্দিষ্টভাবে ইসরায়েলে হামলা করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দৃষ্টি আড়াল করতে এই মিসাইলগুলো মাটির নিচে স্থাপন করেছে দেশটি।

ফোর্বস ডটকমের একটি রিপোর্টে বলা হয়েছে, ইউটিউবের একটি ভিডিওতে ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল দেখানো হয়েছে। এতে দাবি করা হয়েছে, এটি ব্যালিস্টিক মিসাইল চালাতেও সক্ষম।

ফোর্বস ম্যাগাজিন বলছে, দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সুবিধা ব্যবহার করেছে ইরান। তবে এবারই প্রথমবারের মতো সরাসরি ভিডিওর মাধ্যমে একটি সম্পূর্ণ সিস্টেম দেখাচ্ছে ইরান।

ভিডিওতে দেখানো হয়েছে, মিসাইলগুলোকে সোজাসুজি ওপরের দিকে তাক করে রাখা হয়েছে। যা সুড়ঙ্গ দিয়ে নিচের দিকে নেমে গেছে।

ফোর্বসের রিপোর্টে যে ভিডিওটি উদ্ধৃত করা হয়েছে তা ইরানের সামরিক বিষয়ক মিডিয়া আইএমএ থেকে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। যদিও আসল লঞ্চ প্রক্রিয়া দেখানো হয়নি ওই ভিডিওতে।

ভিডিওতে দেখা যাচ্ছে, টানেলের ছবিগুলোতে ইরানি নেতাদের ছবিও রয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলের বোমা হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে তারা মাটির অভ্যন্তরে এই পারমাণবিক স্টেশন তৈরির কথা বলেছিল। আর এবার সামনে এলো ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল সেন্টার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ