আন্তর্জাতিক

প্রায় ২৫ হাজার ইথিওপীয় সুদানে পালিয়েছে: রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রায় ২৫ হাজার ইথিওপীয় সুদানে পালিয়েছে: রাষ্ট্রীয় গণমাধ্যম
প্রায় ২৫ হাজার ইথিওপীয় সুদানে পালিয়েছে: রাষ্ট্রীয় গণমাধ্যম

টাইগ্রে অঞ্চলের সংঘর্ষে পালিয়ে আসা প্রায় ২৫ হাজার ইথিওপীয়ান প্রতিবেশী সুদানে পাড়ি জমিয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা জানিয়েছে, জাতিসংঘ বলেছে যে তাদের আশ্রয়দানের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

সংস্থাটি বলেছে, শনিবার থেকে গাদরেফ ও কাসালা রাজ্যে আগত ইথিওপীয় শরণার্থীদের সংখ্যা ২৪,৯৪৪ জনে পৌঁছেছে। খবর এএফপি’র।

সুদানের কমিশনার আব্দুল্লাহ সুলেমান শনিবার দেশটিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার সহকারী প্রতিনিধিদের সঙ্গে শরনার্থীর আগমন নিয়ে আলোচনার জন্য সীমান্ত অঞ্চল পরিদর্শন করেছেন।

সুনা বলেছে, ইউএনএইচসিআর-এর অগ্রাধিকার হলো শরণার্থীদের আশ্রয়, খাবার ও পানি সরবরাহ করা এবং তারপরে তাদের নিরাপত্তার কারণে সীমান্ত থেকে দূরের অঞ্চলে স্থানান্তর করা।

তিনি বলেছেন, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইথিওপীয়দের জন্য সুদানে নতুন শিবির স্থাপনের জন্য কাজ করছে।

সুদান ইতিমধ্যে বলেছে যে, সংঘর্ষ থেকে পালিয়ে আসা হাজার হাজার ইথিওপীয়দের তারা উম রাক্বা শিবিরে আশ্রয় দেবে, সেখানে ১৯৮০ সালে হাজার হাজার ইথিওপীয় দুর্ভিক্ষ থেকে পালিয়ে এসেছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ