আন্তর্জাতিক

ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়াকে আরো ১০ দিন সময় দিল আজারবাইজান

ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়াকে আরো ১০ দিন সময় দিল আজারবাইজান
ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়াকে আরো ১০ দিন সময় দিল আজারবাইজান

নাগরনো-কারাবাখের বিতর্কিত ভূখণ্ড আজারবাইজানের কাছে হস্তান্তর করার জন্য আর্মেনিয়াকে দেয়া সময়সীমা আরো ১০ দিন বাড়িয়েছে বাকু।

রাশিয়ার মধ্যস্থতায় দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এক শান্তি চুক্তি অনুযায়ী গতকাল ১৫ নভেম্বরের মধ্যে কালবাজার জেলা খালি করে আর্মেনীয় বংশোদ্ভূতদের চলে যাওয়ার কথা ছিল।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিকমত হাজিয়েভ গতকাল (রোববার) বাকুতে বলেছেন, “আর্মেনীয় সেনা ও অবৈধ আর্মেনীয় বসতি স্থাপনকারীদের কালবাজার জেলা থেকে চলে যাওয়ার জন্য আজারবাইজান ২৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে। ” রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে সাড়া দিয়ে মানবিক কারণে প্রেসিডেন্ট আলিয়েভ এই সময়সীমা বাড়িয়েছেন বলে জানান হাজিয়েভ।

গত কয়েক দশক ধরে আর্মেনীয় বংশোদ্ভূতরা আজারবাইজানের এই জেলাটি নিয়ন্ত্রণ করছিল। সম্প্রতি দু’দেশের মধ্যে ছয় সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর আর্মেনিয়া ওই ভূখণ্ড ছেড়ে যেতে রাজি হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ