আন্তর্জাতিক

ভোট জালিয়াতির কারণে তিনি নির্বাচনে জিতেছেন: ট্রাম্প

ভোট জালিয়াতির কারণে তিনি নির্বাচনে জিতেছেন: ট্রাম্প
ভোট জালিয়াতির কারণে তিনি নির্বাচনে জিতেছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর তা অবশেষে মেনে নিয়ে টুইট করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একটু অন্যভাবে বাইডেনের জয় মেনে নিয়েছেন ট্রাম্প।

বাংলাদেশের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এক টুইটে জো বাইডেনের নাম উল্লেখ না করেই ট্রাম্প বলেন, ‘ভোট জালিয়াতির কারণে তিনি নির্বাচনে জিতেছেন।’

টুইটে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বলেছেন, ভোট জালিয়াতির কারণে নির্বাচনে তিনি জিতেছেন। নির্বাচনী পর্যবেক্ষণকারী কোনো ব্যক্তি বা সংস্থাকে ভোট গণনায় যেতে দেওয়া হয়নি। কট্টর বামপন্থী মালিকানাধীন কিছু বেসরকারি প্রতিষ্ঠান ভোট গণনার কাজ তদারকি করেছে।

ভোট গণনার কাজ তদারককারীদের দুর্নাম রয়েছে জানিয়ে টুইট বার্তায় ট্রাম্প আরো বলেন, টেক্সাসে কাজ পাওয়ার যোগ্যতাও তাদের নেই।

তবে জো বাইডেনের জয় মেনে নেওয়ার কিছুক্ষণ পর তা আবার অস্বীকারও করেন ট্রাম্প। অপর একটি টুইটে ট্রাম্প বলেন, ‘তিনি শুধু ভুয়া সংবাদমাধ্যমের দৃষ্টিতে জয়ী হয়েছেন। আমি তাঁর জয় স্বীকার করিনি। আমাদের আরো বহুদূর যেতে হবে। এটি ছিল একটি কারচুপির নির্বাচন।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ