আন্তর্জাতিক

ইথিওপিয়ায় বাসে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৪

ইথিওপিয়ায় বাসে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৪
ইথিওপিয়ায় বাসে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৪

ইথিওপিয়ার তাইগ্রের পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে গুলি করে ৩৪ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। সেখানে সরকারি দল ও তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ধারণা করা হচ্ছে, ক্ষমতাসীনদের সাথে বিরোধীদের দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড। খবর আল জাজিরার।

রোববার বাসটি দেশের উনবেরা থেকে যাত্রী নিয়ে চাগনির দিকে যাচ্ছিল। এক বিবৃতিতে ইথিওপিয়ান মানবাধিকার কমিশন বলেছে, বেনিশানজুল–গুমুজ অঞ্চলের দেবাট প্রশাসনিক এলাকায় শনিবার রাতে কয়েকজন বন্দুকধারী একটি যাত্রীবাহী বাসে উঠে হামলা চালায়। হামলায় তাৎক্ষণিকভাবে ৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই সংখ্যা বাড়তে পারে।

ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন আরও বলেছে, দেবাট প্রশাসনিক এলাকায় বাসে ওই হামলা ছাড়াও ওই দিনই অন্য তিনটি এলাকায় একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। সেই সাথে সংঘাতের কারণে নিরাপদে আশ্রয় নেওয়া লোকদের ওপরও হামলার খবর পাওয়া গেছে। গত অক্টোবরেও একই ধরনের হামলায় ১৫ জন নিহত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ