আন্তর্জাতিক

করোনা থেকে ৯৫ ভাগ সুরক্ষা দেবে মডার্নার ভ্যাকসিন

করোনা থেকে ৯৫ ভাগ সুরক্ষা দেবে মডার্নার ভ্যাকসিন
করোনা থেকে ৯৫ ভাগ সুরক্ষা দেবে মডার্নার ভ্যাকসিন

মার্কিন বায়োটেক কোম্পানি মডার্না ইনকর্পোরেশন দাবি করেছে তাদের ভ্যাকসিন কোভিড-১৯ থেকে সুরক্ষা দিতে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর। সোমবার (১৬ নভেম্বর) মডার্নার পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের বিরুদ্ধে মডার্না ভ্যাকসিন ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর।

মডার্নার ভ্যাকসিন মার্কিন যুক্তরাষ্ট্রের অপর ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের ভ্যাকসিনের থেকে বেশি কার্যকর দাবি করা হলো। এর আগে ফাইজার দাবি করে, তাদের টিকা কোভিড-১৯ থেকে মানুষকে ৯০ শতাংশের বেশি সুরক্ষা দিতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেন, এটি খুব আনন্দের সংবাদ। কোভিড-১৯ থেকে ৯৪.৫ শতাংশ সুরক্ষা দিতে পারা সত্যিই অসাধারণ বিষয়।

আজকের দিনটা দুর্দান্ত এবং খুব শিগগিরই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদনের জন্য আবেদনের পরিকল্পনা করছে বলে জানায় মর্ডানা।

মর্ডানার প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. তাল জ্যাকস বলেন, ‘ভ্যাকসিনটির উন্নতি করতে পারা আমার জীবন এবং ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। রোগ প্রতিরোধে এমন কার্যকর ফলাফল পাওয়া বিস্ময়কর।’

কোম্পানিটি দাবি করেছে, চূড়ান্ত পরীক্ষায় যুক্তরাষ্ট্রে ৩০ হাজার মানুষকে চার সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হয়েছিল। এতে এখন পর্যন্ত অসুস্থতা বা শারীরিক কোনও জটিলতা খবর পাওয়া যায়নি। কেউ গুরুতর অসুস্থ হননি। মর্ডানার ভ্যাকসিনের কোন গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তবে যাদের ডোজ প্রয়োগ করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন শরীরে ব্যথা এবং মাথা ব্যথার মতো উৎসর্গ অনুভব করেছে।

মর্ডানার ভ্যাকসিনের আরেকটি সুবিধা হলো এটি ৩০ দিন ফ্রিজে রাখা যেতে পারে। অন্যদিকে ফাইজারের ভ্যাকসিন পাঁচ দিন ফ্রিজে রাখা যাবে। / বিবিসি, সিএনএন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ