আন্তর্জাতিক

আফগানিস্তান ও ইরাক থেকে সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের

আফগানিস্তান ও ইরাক থেকে সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের
আফগানিস্তান ও ইরাক থেকে সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা কমিয়ে আনবেন। ক্ষমতা ছাড়ার আগে আফগানিস্তান থেকে সৈন্য সংখ্যা ৪ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ জনে নামিয়ে আনবেন ট্রাম্প। খবর আল জাজিরার।

আফগানিস্তান ছাড়া ইরাক থেকে সেনা প্রত্যাহার করা হবে জানিয়েছে পেন্টাগন। তারা বলছে, ইরাক থেকে ৫০০ সেনা প্রত্যাহার করা হবে। দেশটিতে এখন ৩ হাজার মার্কিন সেনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার বলেছেন, ১৫ জানুয়ারি নাগাদ আফগানিস্তান থেকে ২ হাজার এবং ইরাক থেকে ৫০০ সেনা প্রত্যাহার করা হবে। ফলে দুটি মার্কিন সেনার সংখ্যা ২ হাজার ৫০০ জন করে হবে।

মিলার বলেন, এই পদক্ষেপে ট্রাম্পের নীতি প্রতিফলিত হয়েছে, যেখানে তিনি ‘আফগানিস্তান এবং ইরাকের যুদ্ধের একটি সফল এবং দায়িত্বশীল সমাপ্তি এবং আমাদের সাহসী সেনাসদস্যদের দেশে ফিরিয়ে আনার’ কথা বলেছেন।

ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনার কথা বললেও সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সঙ্গে এ বিষয়ে বিরোধ তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন যে, তালেবানদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনার সময় দেশটিতে শান্তি বজায় রাখতে সেখানে মার্কিন সেনা থাকা দরকার।

এর আগে ট্রাম্প বলেছিলেন যে, তিনি বড়দিনের আগে ‘সব’ সৈন্য দেশে ফিরিয়ে আনতে চান। দীর্ঘদিন ধরেই সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প। বিভিন্ন দেশে সেনা হস্তক্ষেপ খুব ব্যয়বহুল ও অকার্যকর বলেও সমালোচনা করে আসছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ