আন্তর্জাতিক

দুর্ঘটনায় মারা গেলেন ‘উড়ন্ত মানব’

দুর্ঘটনায় মারা গেলেন ‘উড়ন্ত মানব’
দুর্ঘটনায় মারা গেলেন ‘উড়ন্ত মানব’

দুর্ঘটনায় পড়ে মারা গেলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উড়ন্ত মানব’ হিসেবে পরিচিত ফরাসি নাগরিক ভিনসেন্ট রেফেট। মঙ্গলবার দুবাইয়ের মরুভূমিতে প্রশিক্ষণের সময় এক দুর্ঘটনায় পড়ে তিনি নিহত হন। খবর বিবিসির। বিবিসি জানায়, ৩৬ বছর বয়সী রেফেট দুবাই জেটম্যানের অন্যতম কর্মী ছিলেন।

দুবাই জেটম্যানও তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে। তবে ঘটনার তদন্ত করা হচ্ছে জানিয়ে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে উড়ন্ত মানব হিসেবে পরিচিত রেফেট। তার উড়াল দেয়ার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা থেকে লাফ দিয়ে রেকর্ড গড়েছিলেন রেফেট। এরপর থেকে তার নাম সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।

এ ছাড়া আল্পস পর্বতমালার ওপর থেকেও লাফ দিয়ে প্রশংসিত হয়েছিলেন রেফেট।

দুবাইভিত্তিক কোম্পানি জেটম্যানের হয়ে এমন অনেক বিপজ্জনক ও চ্যালেঞ্জিং বিষয়ে স্টান্ট হিসেবে কাজ করেছেন রেফেট।

যার মধ্যে একটি হচ্ছে, তার এক সহকর্মীসহ পাহাড় থেকে লাফ দিয়ে উড়ন্ত বিমানে ঢুকে পড়ার দৃশ্য।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ