আন্তর্জাতিক

ইতালিতে করোনায় একদিনে রেকর্ড ৭৫৩ জনের মৃত্যু

ইতালিতে করোনায় একদিনে রেকর্ড ৭৫৩ জনের মৃত্যু
ইতালিতে করোনায় একদিনে রেকর্ড ৭৫৩ জনের মৃত্যু

ইতালিতে বুধবার একদিনে রেকর্ড ৭৫৩ জন করোনাভাইরাসে মারা গেছে। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর যা একদিনে সর্বোচ্চ।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৪২ হাজার ২১৭ জন করোনায় মারা গেছে। যুক্তরাজ্যের পর ইউরোপে এই সংখ্যাটা দ্বিতীয় সর্বোচ্চ।

দৈনিক সর্বোচ্চ মৃত্যুর পাশাপাশি বুধবার ৩৪ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটা আগের দিনের চেয়ে ৬.৫ শতাংশ বেশি।

এদিকে দেশটিতে করোনায় মৃত্যু বাড়লেও বিশেষজ্ঞরা বলছেন, কার্ভ অব কন্টাজিওন ‘একটি মালভূমিতে’ পৌঁছেছে। ফলে কয়েক সপ্তাহের মধ্যে মৃত্যু কমতে শুরু করবে।

এছাড়া ইতালিতে করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে বলেছে জানা যাচ্ছে। বুধবার দেশটিতে সংক্রমণের হার ১৫ শতাংশের নিচে ছিল। যা গত সপ্তাহের ১৭ শতাংশের চেয়ে কম।

তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর সংখ্যা এখনও অনেক বেশি। কর্মকর্তারা বলছেন, দেশটির আইসিইউ’র ৪২ শতাংশই করোনা রোগীদের দখলে। তাদের মধ্যে ৩০ শতাংশের অবস্থা গুরুতর।

ইতালির স্বাস্থ্যমন্ত্রী রোবের্তো স্পারাজা বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক লকডাউনের কারণে কন্টাজিওন কার্ভ কমতির দিকে। তবে পরিস্থিতি এখনও গুরুতর এবং ‘ধৈর্য ধরতে হবে’ বলেও মন্তব্য করেন তিনি। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ