আন্তর্জাতিক

আফগানিস্তানে ৩৯ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছিল অস্ট্রেলিয়ার সেনারা

আফগানিস্তানে ৩৯ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছিল অস্ট্রেলিয়ার সেনারা
আফগানিস্তানে ৩৯ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছিল অস্ট্রেলিয়ার সেনারা

আফগানিস্তানে বেআইনিভাবে ৩৯ জন নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যা করেছিল অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনী। চার বছর তদন্তের পর অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী (এডিএফ) তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ‘কারাবন্দি, কৃষক বা বেসামরিক নাগরিকদের’ হত্যার অভিযোগে বাহিনীর ১৯ জন বর্তমান বা প্রাক্তন সদস্যের বিরুদ্ধে পুলিশি তদন্ত হওয়া উচিত।

চার শতাধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ওপর ভিত্তি করে তৈরি করা তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ‘প্রথম রক্তের স্বাদ দেত্তয়া’ হিসেবে পরিচিত কর্মকাণ্ডে জুনিয়র সেনাদের বন্দি হত্যার নির্দেশ দিয়েছিলেন তাদের ঊর্ধ্বতনরা। নিজেদের অপরাধ ঢাকতে নিহত আফগানদের দেহে অস্ত্র রেখে দেওয়া হতো। অমানবিকভাবে হত্যার দুটি ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

অস্ট্রেলিয়ার জেনারেল অঙ্গাস জন ক্যাম্পবেল জানিয়েছেন, ২৩টি পৃথক ঘটনায় অস্ট্রেলিয়ার স্পেশাল ফোর্সের ২৫ সদস্যের ৩৯ জন আফগান বেসামরিক নাগরিক হত্যার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে।

তিনি বলেছেন, ‘এই অনুসন্ধানে সামারিক আচরণ ও পেশাগত মূল্যবোধের সবচেয়ে গুরুতর লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। কারাবন্দি ও বেসামরিক নাগরিকদের হত্যা কখনোই গ্রহণযোগ্য নয়।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তথ্য গোপনীয়তার সংস্কৃতির কারণে দীর্ঘদিন অস্ট্রেলিয়ার সেনা সদস্যদের এই অপকর্মের বিষয়টি প্রকাশিত হয়নি। আফগানিস্তানে অস্ট্রেলিয়ার বাহিনীর যুদ্ধাপরাধের অভিযোগ ওঠার পরই দেশটির সামরিক বাহিনী নড়েচড়ে বসে। সেনাদের এই অপরাধের বিষয়টি অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করে দেন সামরিক বাহিনীর প্রাক্তন আইনজীবী ডেভিড ম্যাকব্রিদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ