আন্তর্জাতিক

জর্জিয়ায় ভোটের নিরীক্ষা শেষ, বাইডেনের জয়

জর্জিয়ায় ভোটের নিরীক্ষা শেষ, বাইডেনের জয়
জর্জিয়ায় ভোটের নিরীক্ষা শেষ, বাইডেনের জয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া রাজ্যে প্রদত্ত সব ভোট হাতে গণনা করা শেষ হয়েছে এবং প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ রাজ্যে বাইডেনের বিজয় সঠিক বলে ঘোষণা করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভোটের নিরীক্ষার পর জো বাইডেনের ভোট সামান্য কমেছে। তিনি ১২ হাজার ২৮৪ ভোটে ট্রাম্পকে পরাজিত করেছেন।

জর্জিয়ায় জিতে ১৬টি ইলেকট্রোরাল ভোট নিজের করে নিয়েছেন জো বাইডেন।

কর্তৃপক্ষ বলছে, ভোট ঘিরে নিরীক্ষার পর এ অঙ্গরাজ্যে জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে জর্জিয়ায় ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬টি। ফলে সব অঙ্গরাজ্যের ভোট গণনা শেষে বাইডেনের ঝুলিতে পড়ল ৩০৬টি ইলেকটোরাল ভোট।

এর আগে ২৭০টি ইলেকটোরাল ভোট পাওয়ার পরই ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, দুই বছর আগে জর্জিয়ায় গভর্নর নির্বাচনের দৌড়ে ডেমোক্র্যাট স্টেসি আব্রামস সামান্য ব্যবধানে হেরে গেলে ২০২০ সালের নির্বাচনে রাজ্যটি দখলে অধিক মনযোগ দেয় ডেমোক্র্যাটরা। তবে এখানে ১৯৯২ সালে বিল ক্লিনটনের পর আর কোনো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বিজয়ী হতে পারেননি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ