আন্তর্জাতিক

আফগানিস্তানে রকেট হামলায় নিহত ৩

আফগানিস্তানে রকেট হামলায় নিহত ৩
আফগানিস্তানে রকেট হামলায় নিহত ৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েকটি রকেট হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব হামলায় আহত হয়েছে অন্তত ১১ জন। জেনেভায় আফগানিস্তানের জন্য দাতাদের একটি বড় সম্মেলনের আগে এই হামলার ঘটনা ঘটলো। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, হামলায় তিনজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, পাঁচজন নিহত হয়েছে। আর আহতাবস্থায় ২১ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

আরিয়ান বলেন, একটি ছোট ট্রাকে করে রকেট হামলা চালায় ‘সন্ত্রাসীরা’। কিভাবে শহরের ভেতর ওই গাড়ি প্রবেশ করলো সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন আরিয়ান। কিছু প্রত্যক্ষদর্শী ওই হামলার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।

ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, অনেকগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একটি ভবনে গর্ত সৃষ্টি হয়েছে। তালেবান জঙ্গিরা এই হামলার দায় অস্বীকার করেছে। আফগান সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা স্থগিত হওয়ার পর দেশটিতে হামলার ঘটনা বেড়েছে।

এসব হামলার বেশির ভাগই রাজধানী কাবুলে হচ্ছে। এই শহরটিতে ৫০ লাখের বেশি মানুষ বাস করে। এ মাসের শুরুর দিকে কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীরা হামলা চালিয়ে ৩৫ জনকে হত্যা করে। এসময় আহত হয় ৫০ জনের বেশি। হতাহতদের বেশির ভাগই শিক্ষার্থী। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ