আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলি, আহত ৮

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলি, আহত ৮
যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলি, আহত ৮

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি শপিংমলে ক্রেতাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি করে পালিয়েছে অজ্ঞাত এক বন্দুকধারী। স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) বেপরোয়া এ গুলির ঘটনায় আটজন আহত হয়েছেন।

এদিকে হামলাকারী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

এফবিআই এবং মিলওয়াউকি কাউন্টি শেরিফের দপ্তরের দেওয়া টুইটার বার্তায় জানানো হয়েছে, তাদের কর্মকর্তারা উইসকনসিনের ওয়াউওয়াটসার মেফেয়ার শপিংমলের ঘটনাস্থলে রয়েছেন এবং স্থানীয় পুলিশকে ‘সর্বাত্মক’ সহযোগিতা করছেন।

ওয়াউওয়াটসা পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘জরুরি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারী সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।’

বিবৃতিতে জানানো হয়েছে, আহতদের মধ্যে সাতজন যুবক এবং একজন কিশোর। তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাদের আঘাত কতটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে ওয়াউওয়াটসা মেয়র ডেনিস ম্যাকব্রিজ এবিসি নিউজকে বলেন, ‘তাদের আঘাত তেমন গুরুতর না। এতে তাদের মৃত্যুর আশংকা নেই।’

পুলিশ এ হামলাকারীকে ‘২০ থেকে ৩০ বছর বয়সের এক শ্বেতাঙ্গ’ হিসেবে শনাক্ত করেছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে হামলাকারীর বেপরোয়া গুলি বর্ষণের সময় ওই শপিংমলের অনেক কর্মীকে ভবনের অভ্যন্তরে আশ্রয় নিতে দেখা গেছে।

জিল উলি নামের এক ক্রেতা স্থানীয় এক নিউজ স্টেশনকে বলেন, বেপরোয়া গুলি বর্ষণকালে তিনি তার ৭৯ বছর বয়সি মাকে নিয়ে ভবনের ভিতরে চলে যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ