আন্তর্জাতিক

অক্সফোর্ডের গবেষণা

ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার করোনা হবে না

ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার করোনা হবে না
ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার করোনা হবে না

একবার যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের অন্তত ৬ মাসের মধ্যে আবারও এ ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। যুক্তরাজ্যে করোনাভাইরাস মোকাবেলায় সামনের সারি থেকে লড়াই করে যাওয়া স্বাস্থ্যসেবাকর্মীদের ওপর এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষণার এ ফল বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত কোটি কোটি মানুষকে কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

এ ব্যাপারে অক্সফোর্ডের জনস্বাস্থ্য বিষয়ক বিভাগের অধ্যাপক ডেভিড বলেছেন, এটি সত্যিই সুসংবাদ। কারণ, কোভিড-১৯ আক্রান্ত বেশিরভাগ মানুষই যে অল্প সময়ের মধ্যে আবার এ ভাইরাসে আক্রান্ত হবেন না, তা নিয়ে অন্তত আমরা এখন নিশ্চিন্ত থাকতে পারি।

বিশ্বের বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত মানুষের আবার আক্রান্ত হওয়ার কিছু ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। কারণ দেহে গড়ে ওঠা রোগপ্রতিরোধ ক্ষমতা বেশিদিন স্থায়ী নাও হতে পারে এবং রোগী আবারও অসুস্থ হয়ে পড়তে পারেন বলে উদ্বেগ ছিল। কিন্তু যুক্তরাজ্যের একটি স্বাস্থ্যসেবা ইউনিটের কর্মীরা, যাদের কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি খুবই বেশি, তাদের নিয়ে চালানো গবেষণার ওই ফল বলছে, ফের সংক্রমিত হওয়ার ঘটনা খুবই বিরল।

এ সম্পর্কে গবেষক ডেভিড বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই অন্তত ৬ মাসের জন্য এর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। স্বাস্থ্য পরীক্ষায় অ্যান্টিবডি পজিটিভ ফল আসা কারও ক্ষেত্রেই করোনাভাইরাস সংক্রমণের নতুন কোনো লক্ষণ আমরা পাইনি।

স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা কর্মসূচির অংশ হিসেবে এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ৩০ সপ্তাহ ধরে এ গবেষণা চালানো হয়। অন্যান্য বিজ্ঞানীদের দিয়ে গবেষণাপত্র পর্যালোচনা করার আগেই এর ফল প্রকাশ করা হয়েছে মেডরিক্সিভ ওয়েবসাইটে।

গবেষণায় দেখা যায়, অ্যান্টিবডি না থাকা ১১ হাজার ৫২ জন কর্মীর মধ্যে ৮৯ জনের ক্ষেত্রে রোগের উপসর্গসহ নতুন সংক্রমণ দেখা গেছে। আর অ্যান্টিবডি থাকা ১ হাজার ২৪৬ জনের কারও ক্ষেত্রেই সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি।

দেহে কোভিড-১৯ এর সুরক্ষা কতদিন পর্যন্ত স্থায়ী হয় এবং দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ক্ষেত্রে রোগের মাত্রা আরও গুরুতর হয় কিনা তা দেখতে এ স্টাফদের নজরে রেখে গবেষণা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক ডেভিড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ