আন্তর্জাতিক

'কাবুলে রকেট হামলার জন্য দায়ী আমেরিকা'

'কাবুলে রকেট হামলার জন্য দায়ী আমেরিকা'
'কাবুলে রকেট হামলার জন্য দায়ী আমেরিকা'

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ রকেট হামলার জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছে ইরান। দেশটি বলেছে, এই ঘটনা আমেরিকার প্রক্সি যুদ্ধ এবং দেশটির সহযোগী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উগ্র কার্যকলাপের উৎকৃষ্ট প্রমাণ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে কাবুলের বিভিন্ন স্থানে অন্তত ২৩টি রকেটের আঘাত হানার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার সন্ধ্যায় এ মন্তব্য করেন।

কাবুলে শনিবারের এসব রকেট হামলায় অন্তত আট জন নিহত হয়। একটি রকেট ইরান দূতাবাসের আঙ্গিনায় আঘাত হানলেও তাতে কেউ হতাহত হয়নি।

খাতিবজাদে ওই রকেট হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মার্কিন সরকার সরাসরি এই হামলার জন্য দায়ী।

এছাড়া আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, হামলায় অন্তত আট বেসামরিক নাগরিক নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা একটি ছোট ট্রাকে করে ১৪টি রকেট নিয়ে আসে এবং ট্রাক থেকেই সেগুলো আবাসিক এলাকার দিকে ছোড়ে। কীভাবে তারা এতগুলো রকেট নিয়ে নগরীতে প্রবেশ করল তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।’

ঘটনাস্থল থেকে পাঁচটি মৃতদেহ এবং আহত ২১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার সময়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত গাড়ি, ভেঙে পড়া জানালা ও আবাসিক ভবনের দেওয়ালে বড় গর্ত দেখা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ