আন্তর্জাতিক

অনলাইনেই চলছে জি২০ সম্মেলন

অনলাইনেই চলছে জি২০ সম্মেলন
অনলাইনেই চলছে জি২০ সম্মেলন

সৌদি আরবে ভার্চুয়ালি শুরু হয়েছে ১৫তম জি টোয়েন্টি সম্মেলন। প্রথম কোনো আরব দেশ হিসেবে সৌদি আরব এবার এই সম্মেলনের আয়োজন করেছে। বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে এবার সম্মেলন হচ্ছে ভার্চুয়ালি।

দুই দিনের সম্মেলনের এবারের মূল বিষয় সবার জন্য একবিংশ শতাব্দীর সুযোগকে উপলব্ধি করা। জি-টোয়েন্টি সম্মেলনে এ বছর গুরুত্ব পাবে কোভিড নাইনটিন সংক্রমণ থেকে কিভাবে বিশ্বকে রক্ষা করা যায়। একই সাথে বিশ্ব নেতারা মহামরী প্রস্তুতি ও কর্মসংস্থান বাড়ানোর উপায় নিয়ে আলাচনা করবেন।

এছাড়া করোনাকালে অর্থনীতি পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের মত বিষয়গুলো গুরুত্বে পাবে এবারের সম্মেলনে।

জি২০ (গ্রুপ অব টোয়েনটি ফিন্যানস মিনিস্টারস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নরস) হলো বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ। গ্রুপের সদস্য ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন। জি২০ দেশসমূহের রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধানও গ্রুপের সম্মেলনে তাদের নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। সমষ্টিগতভাবে জি২০ এর অন্তর্ভুক্ত দেশসমূহ পৃথিবীর মোট জাতীয় উৎপাদনের ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৮০% এবং বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ জনসংখ্যা গঠন করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ