আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় এক নারী গ্রেপ্তার

সুইজারল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় এক নারী গ্রেপ্তার
সুইজারল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় এক নারী গ্রেপ্তার

সুইজারল্যান্ডে একটি দোকানে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় দুজন নারী আহত হয়েছে। সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলে লুগানো শহরে ওই হামলার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, ওই নারী একজনের শ্বাসরোধের চেষ্টা করেন এবং আরেকজনকে ঘাড়ে ছুরিকাঘাত করেন। পরে দোকানে উপস্থিত ক্রেতারা ওই নারীকে ধরে ফেলে।

একজন ভিকটিম গুরুতর আহত হয়েছেন, তবে তার আঘাত প্রাণঘাতী নয়। আরেকজন সামান্য আহত হয়েছে।

২৮ বছর বয়সী ওই সন্দেহভাজন নারীর বিরুদ্ধে এর আগে পুলিশ তদন্ত করেছিল। ২০১৭ সালে ‘জিহাদিস্ট টেরোরিজমের’ কারণে ওই তদন্ত করা হয়েছিল।

সুইস বংশোদ্ভূত ওই নারী ইতালিয়ান ভাষাভাষী অধ্যুষিত টিসিনো অঞ্চলে বাস করেন। হামলার পর ফেডারেল অ্যাটর্নি-জেনারেল অফিস জানায়, লুগানোর একটি ডিপার্টমেন্ট স্টোরে কয়েকজনের ওপর সন্দেহভাজন সন্ত্রাসী হামলা ঘটেছে।

টিসিনো সরকারের প্রেসিডেন্ট নরম্যান গোবি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আমাদের কমিউনিটিতে চরমপন্থার কোনও স্থান নেই।

এই হামলার পর টুইট করে নিন্দা জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ। চলতি মাসের শুরুর দিকে অস্ট্রিয়ায়ও জিহাদি বন্দুক হামলার ঘটনা ঘটেছিল।

তিনি বলেন, ভিকটিমদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পূর্ণ ও দ্রুত আরোগ কামনা করছি। এই কঠিন সময়ে আমরা সুইজারল্যান্ডের পাশে আছি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ