আন্তর্জাতিক

রাসায়নিকভাবে ধর্ষকদের নপুংসক করতে চায় পাকিস্তান

রাসায়নিকভাবে ধর্ষকদের নপুংসক করতে চায় পাকিস্তান
রাসায়নিকভাবে ধর্ষকদের নপুংসক করতে চায় পাকিস্তান

পাকিস্তানে ব্যাপকভাবে বেড়ে গেছে ধর্ষণের ঘটনা। বিশেষ করে সংখ্যালঘুদের উপর নিপীড়ন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এবার এই অপরাধ রুখতে ধর্ষকদের রাসায়নিকভাবে নপুংসক করতে আইন প্রণয়ন এবং যৌননিগ্রহ মামলায় দ্রুত শুনানিতে অনুমোদন দিয়েছে ইমরান খান সরকার।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণের শাস্তি হিসেবে রাসায়নিকভাবে নপুংসক করার পাশাপাশি ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি তোলেন ইমরান খানের মন্ত্রিসভার অনেকেই।

দেশটির শাসকদল তেহরিক-ই-ইনসাফ তথা পাকিস্তান আইনসভার সদস্য ফয়সাল জাভেদ খান জানান, শিগগিরই নপুংসক সংক্রান্ত বিলটি পার্লামেন্টে পেশ করা হবে। তবে এখনও সরকারিভাবে এ ব্যাপারে কোনও ঘোষণা দেয়া হয়নি। আইনের খসড়ায় পুলিশে বেশি সংখ্যক নারী নিয়োগ, ফাস্ট ট্র্যাকিং কোর্ট বসানো এবং সাক্ষীর নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

ইমরান খান এটাকে গুরুতর বিষয় বলে উল্লেখ করে বলেছেন, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য। এ ব্যাপারে কোনও গাফিলতি তিনি বরদাস্ত করবেন না। আইন দ্রুত পাস হয়ে কড়াভাবে প্রয়োগ হবে বলে মন্তব্য করেন তিনি। / এ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ