ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দেশটির সাও পাওলো রাজ্যের তাগুই শহরে এ দুর্ঘটনা ঘটে।
সাও পাওলো পুলিশ জানায়, বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই ৩৭ জন মারা যান। এছাড়া বাকি ৪ জন হাসপাতালে ভর্তির পর মৃত্যুবরণ করেন। কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হতে তদন্ত করবে পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনার শিকার বাসটি একটি টেক্সটাইল কোম্পানির ৫৩ জন কর্মীকে নিয়ে যাচ্ছিল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: