আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের ২য় সপ্তাহে টিকা বিতরণ শুরু

যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের ২য় সপ্তাহে টিকা বিতরণ শুরু
যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের ২য় সপ্তাহে টিকা বিতরণ শুরু

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর টিকা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড। কোন রাজ্যগুলো অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে টিকা পাবে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবসেবা দফতর (এইচএইচএস)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানায়, প্রথম দফা জরুরি ভিত্তিতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ৬৪ লাখ টিকা বিতরণ পরিকল্পনা নেওয়া হয়েছে।

টিকার জরুরি ব্যবহারে ফাইজারের আবেদন পর্যালোচনার জন্য এফডিএ ও তার পরামর্শদাতারা ১০ ডিসেম্বর বৈঠক করবে। এদিকে ফাইজার-বায়োএনটেক দাবি করেছে তাদের টিকা করোনা থেকে ৯৫ ভাগ সুরক্ষা দেবে।

সরকারের টিকা নিয়ে কাজ করা সংস্থা ‘অপারেশন ওয়ার্প স্পিড’র কর্মকর্তারা জানান, প্রথম দফা কি পরিমাণ টিকার ডোজ সরবরাহ হবে গত শুক্রবার তারা জানিয়ে দিয়েছে। যাতে করে করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা টিকা বিতরণ শুরু করা যায়।

চলতি বছর শেষে যুক্তরাষ্ট্রে ৪ কোটি টিকা বিতরণ করা হবে বলে কর্মকর্তারা জানান।

মঙ্গলবার এক প্রেসব্রিফিং-এ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবসেবা দফতরের সচিব আলেক্স আজার জানান, কারা কারা অগ্রাধিকার ভিত্তিতে আগে টিকা পাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে টিকা প্রদান কর্মসূচির শুরুতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তিদের মধ্যে যারা করোনাভাইরাসে গুরুতর অসুস্থ এবং মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন এমন ব্যক্তিদের আগে অন্তর্ভুক্ত করা হবে।

ডা. রেডফিল্ড বলেন, এই টিকা আমাদের কাছে অন্যরকম কিছু, অন্তত আনন্দদায়ক। টিকা প্রদান কর্মসূচী শুরুর আগে এই কয়েক সপ্তাহ সবাইকে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরা নিশ্চিত করতে হবে। আর সম্ভবত আমরা ডিসেম্বরের ২য় সপ্তাহে টিকা বিতরণ শুরু করতে যাচ্ছি।

তিনি বছর শেষে ৪ কোটি টিকা বিতরণ করা হবে বলে জানান। এর মধ্যে ২ কোটি স্বাস্থ্যকর্মী, চিকিৎসকসহ ঝুঁকিপূর্ণদের জন্য প্রয়োজন হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং এর পরে টিকা বিতরণের পরিমাণ আরও বাড়বে।

যদিও ফাইজারের টিকা মাইনাস ৯৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করতে হবে তা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে অপারেশন ওয়ার্প স্পিডের। তবে তারা আশ্বাস দিয়েছে, এর একটি কার্যকর সমাধান বের করা হবে।

সূত্র: ডেইলি মেইল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ