আন্তর্জাতিক

রক্তের গ্রুপ ‘ও’ হলে করোনার ঝুঁকি কম: স্টাডি

বিশ্বে আক্রান্ত ৬ কোটি ২১ লাখ ছাড়াল

বিশ্বে আক্রান্ত ৬ কোটি ২১ লাখ ছাড়াল
বিশ্বে আক্রান্ত ৬ কোটি ২১ লাখ ছাড়াল

যাদের রক্তের গ্রুপ ‘ও’ অথবা আরএইচ-নেগেটিভ, তাদের করোনার ঝুঁকি অনেক কম। বিজ্ঞানীরা ২ লাখ ২৫ হাজার ৫৫৬ জন কানাডিয়ানের ওপর গবেষণা করে এমন তথ্য পেয়েছেন। তাছাড়া ভিটামিন-ডি সেবন করোনা প্রতিরোধে খুব একটা সহায়ক নয় বলেই দেখতে পেয়েছেন তারা।

গবেষকরা জানান, যাদের রক্তের গ্রুপ-এ, এবি অথবা বি, তাদের তুলনায় যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি শতকরা ১২ ভাগ কম। এদের ক্ষেত্রে করোনায় ভয়াবহ ঝুঁকি বা মৃত্যুর ঝুঁকিও শতকরা ১৩ ভাগ কম। মঙ্গলবার অ্যানালস অব ইন্টারনাল মেডিসিনে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

এদিকে বিশ্বে গেল ২৪ ঘণ্টায় আরও ৬ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট রোগীর সংখ্যা ৬ কোটি ২১ লাখ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ কোটি ২১ লাখ ৯ হাজার ৮৪২ জন। মারা গেছেন ১৪ লাখ ৫১ হাজার ৭২৫ জন। অবস্থা আশঙ্কাজনক ১ লাখ ৫ হাজার ২১০ জনের।

সুস্থ হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৩ হাজার ২৪২ জন। একই সময়ে বিশ্বে ১০ হাজার ৮২০ জনের মৃত্যু হয়েছে।

বিশ্ব তালিকায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৫২০ জন, মারা গেছেন ২ লাখ ৭১ হাজার ২৯ জন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট রোগী ৯৩ লাখ ৫১ হাজার ২৫৮ জন, মৃত্যু হয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৭৩ জনের। বিশ্বে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৬২ লাখ ৩৮ হাজার ৩২১ জন, মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৯২৪ জন।

চতুর্থ স্থানে রাশিয়ায় করোনা রোগীর সংখ্যা ২২ লাখ ৪২ হাজার ৬৪৭ জন। দেশটিতে মারা গেছেন ৩৯ হাজার ৬৮ জন। পঞ্চম স্থানে ফ্রান্সে করোনা রোগীর সংখ্যা ২১ লাখ ৯৬ হাজার ১৬০ জন। দেশটিতে মারা গেছেন ৫১ হাজার ৯৫৭ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ