আন্তর্জাতিক

পুলিশের নিরাপত্তায় বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স

পুলিশের নিরাপত্তায় বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স
পুলিশের নিরাপত্তায় বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স

পুলিশের নিরাপত্তা সংক্রান্ত একটি বিল পাসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়েছে ফ্রান্স। রাজধানী প্যারিস, বোরডে, লিল, মোন্তপেলিয়ে, নন্তেসসহ দেশটির বহু শহরে গতকাল শনিবার বিক্ষোভ হয়। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। দিনভর বিক্ষোভ সংঘর্ষে ৪৬ জনকে আটক করা হয়েছে এবং ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য দেওয়া হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধু প্যারিসেই ৪৬ হাজার মানুষ শনিবারের বিক্ষোভে অংশ নেয়।

গত সপ্তাহে দায়িত্ব পালনের সময় পুলিশের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা দিয়ে পুলিশের নিরাপত্তা বিল পাস করে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ। বিলটি আইনে পরিণত হতে এখন সিনেটে পাস হওয়ার অপেক্ষা। আইনটি কার্যকর হলে কোনো দায়িত্বরত পুলিশের ছবি প্রকাশ করলে এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৪৫ হাজার ইউরো পর্যন্ত জরিমানা গুণতে হবে।

সম্প্রতি কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজক মাইকেল জেকলারকে তাঁর প্যারিসের স্টুডিওতে ঢুকে তিন পুলিশ সদস্য ব্যাপক মারধর করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সঙ্গীত প্রযোজকে মারধরের এ ঘটনাকে অগ্রহণযোগ্য এবং লজ্জাজনক বলে আখ্যা দেন। দ্রুত পুলিশ ও নাগরিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার নির্দেশ দেন।

বিক্ষোভকারীরা বলছেন, সংবিধানের ২৪ নম্বর অনুচ্ছেদে সংশোধনী আনা পুলিশের নিরাপত্তা বিল সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে আঘাত হানবে এবং পুলিশের নৃশংসতা তুলে ধরার ক্ষেত্রে বাধা হয়ে দাড়াবে। অন্যদিকে সরকার বলছে, বিলটির মাধ্যমে অনলাইনে পুলিশকে উত্ত্যক্তের ঘটনা কমবে।

তবে চলমান বিক্ষোভের মুখে ফরাসি প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স গত শুক্রবার ২৪ নম্বর অনুচ্ছেদ সংশোধন নিয়ে কমিশন গঠনের আশ্বাস দেন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ