আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলা, নিহত ৩০

আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলা, নিহত ৩০
আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলা, নিহত ৩০

আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। হতাহতরা সবাই নিরাপত্তা সদস্য। স্থানীয় সময় রোববার (২৯ নভেম্বর) পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনি শহরের উপকণ্ঠে এ হামলার ঘটনা ঘটে।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান এবং নিরাপত্তা সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি সংঘাতকবলিত প্রদেশ গজনি।

প্রাদেশিক গভর্নরও হামলার সত্যতা নিশ্চিত করেছেন। গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা এএফপিকে জানান, “আত্মঘাতী ঘাঁটির ভিতরে গাড়ি চালিয়ে তাতে বিস্ফোরণ ঘটায়।

এদিকে গজনি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত বার্তা সংস্থা এএফপি জানায়, ‘বিস্ফোরণে এখন পর্যন্ত ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হন আরও ২১ জন।

কাবুলের সাম্প্রতিক সপ্তাহগুলিতে নৃশংস হামলায় ৫০ জনেরও বেশি লোক মারা গেছে। আইএস কাবুলের তিনটি হামলার দায় স্বীকার করলেও আফগান কর্মকর্তারা তালেবানকে দোষ দিয়েছেন। তবে তালেবানদের পক্ষ থেকে হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়।

তালেবানদের উৎখাত করতে ২০০১ সালের ৭ অক্টোবরে আফগানিস্তানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। তারা জানায়, তালেবানরা ওসামা বিন লাদেন এবং অন্য আল-কায়েদা নেতাদের লালন করেছে যারা ৯/১১ এর হামলার সঙ্গে জড়িত ছিল। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট তালেবান শাসন উৎখাত করার পর থেকেই সেখানে আছে মার্কিন সেনা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত সপ্তাহে দোহায় একটি সফরের সময় “তাত্ক্ষণিক আলোচনার” তালেবান এবং আফগান সরকারের আলোচকদের সাথে সাক্ষাত করেন।

পেন্টাগন এই মাসের গোড়ার দিকে বলেছিল যে তারা ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত একটি পৃথক চুক্তিতে তালেবানদের সাথে একমত হওয়ার সাথে সাথে ২০২১ সালের মে মাসে আফগানিস্তান থেকে প্রায় ২ হাজার মার্কিন সেনা সরিয়ে নেবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ