আন্তর্জাতিক

হায়দরাবাদের নাম ভাগ্যনগর করবেন যোগি

হায়দরাবাদের নাম ভাগ্যনগর করবেন যোগি
হায়দরাবাদের নাম ভাগ্যনগর করবেন যোগি

ভারতে মুসলিম ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত হায়দারাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর করার পক্ষে মত দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগি আদিত্যনাথ।

শনিবার (৩০ নভেম্বর) গ্রেটার হায়দরাবাদ পৌর করপোরেশন নির্বাচন উপলক্ষে হায়দরাবাদে এক পথসভায় যোগি আদিত্যনাথ বলেন, ফৈজাবাদ ‘অযোধ্যা’ হতে পারলে হায়দরাবাদ ‘ভাগ্যনগর’ হবে না কেন?

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পথসভায় যোগি অংশ নিলে কর্মীরা তাকে প্রশ্ন করেন, হায়দরাবাদ শহরের নাম ভাগ্যনগর রাখা যেতে পারে কিনা? উত্তরে যোগি বলেন কেন হবে না? উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর আমরা ফৈজাবাদের নাম রেখেছি অযোধ্যা এবং এলাহাবাদের নাম প্রয়াগরাজ। তা হলে হায়দরাবাদের নাম ‘ভাগ্যনগর’ করা যাবে না কেন?

তিনি আরও বলেন, অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দির নির্মাণের জন্য প্রচুরসংখ্যক কর সেবক তেলেঙ্গানা এবং হায়দরাবাদ থেকে যান। আপনাদের পূর্বপুরুষরা আন্দোলন করেছিলেন, কিন্তু কিছু লোক ছিল যারা আপনাদের আস্থাকে অপমান করেছিল। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ