লেবাননের আকাশসীমায় বেশ কয়েকবার অনুপ্রবেশ করেছে ইসরাইলি যুদ্ধবিমান। সোমবার দেশটির রাজধানী বৈরুতসহ দেশটির কয়েকটি অঞ্চলের আকাশসীমা লঙ্ঘন করে ইসরাইলি যুদ্ধবিমান।
এক প্রতিবেদনে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, বৈরুত ও সুবুরবস বাসিন্দারা যুদ্ধবিমানের বুমবুম শব্দ শুনেছেন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান বৈরুতসহ দেশটির ছয়টি এলাকার আকাশসীমা লঙ্ঘন করেছে।
এ ছাড়া ইসরাইলি বিমান সিদন শহর ও জেজিন শহরের ওপর দিয়ে উড়ে গেছে। এই এলাকাগুলো উত্তর বৈরুতের কাছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: