আন্তর্জাতিক

ভ্যাকসিন অনুমোদনের আবেদন করেছে মডার্না

ভ্যাকসিন অনুমোদনের আবেদন করেছে মডার্না
ভ্যাকসিন অনুমোদনের আবেদন করেছে মডার্না

মার্কিন ওষুধ কোম্পানি মডার্না দ্বিতীয় কোম্পানি হিসেবে তাদের তৈরি ভ্যাকসিনের জরুরি অনুমোদনের জন্য আবেদন করেছে।

সোমবার (৩০ নভেম্বর) ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে আবেদন করে প্রতিষ্ঠানটি। মডার্নার দাবি, করোনায় আক্রান্ত হওয়া থেকে তাদের ভ্যাকসিন ৯৪ দশমিক ১ শতাংশ ও কোভিড-১৯ আক্রান্ত হয়ে ভয়াবহ পরিস্থিতিতে যাওয়া থেকে শতভাগ সুরক্ষা দিতে পারবে ।

এ বিষয়ে এফডিএর ভ্যাকসিন সম্পর্কিত উপদেষ্টা কমিটির সদস্য ড. পল অফিট বলেন, ‘এটা দারুণ। এই তথ্যগুলো সত্যিই উৎসাহব্যঞ্জক।’

ফাইজারের আবেদন নিয়ে ১০ ডিসেম্বর ও মডার্নার আবেদন নিয়ে ১৭ ডিসেম্বর কমিটি সভায় বসবে বলে তিনি জানান।

এর আগে আরেক মার্কিন প্রতিষ্ঠান ফাইজার করোনা ভ্যাকসিনের অনুমোদন চেয়ে এফডিএর কাছে আবেদন করে। গত ২০ নভেম্বর করা ফাইজারের ওই আবেদনের সঙ্গে জুড়ে দেওয়া তথ্যেও সংশ্লিষ্ট ভ্যাকসিনের উচ্চ কার্যক্ষমতার কথা উল্লেখ করা হয়।

মডার্নার বরাত দিয়ে সংবাদ সংস্থা সিএনএন জানায়, তৃতীয় পর্যায়ের পরীক্ষার পর মডার্না তাদের তৈরি ভ্যাকসিনের উচ্চ কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছে। গত জুলাই থেকে শুরু হওয়া এ পর্যায়ে মোট ৩০ হাজার লোকের মধ্যে পরীক্ষা চালানো হয়। এর মধ্যে যে ১৫ হাজার লোককে ভ্যাকসিনটি দেওয়া হয়, তাদের মধ্যে মাত্র ১১ জনের মধ্যে কোভিড-১৯ উপসর্গ দেখা গেছে। আরও দেখা গেছে, ভ্যাকসিন পাওয়া সত্ত্বেও কোভিড-১৯ উপসর্গ দেখা দেওয়া ব্যক্তিদের কেউই গুরুতর অসুস্থ হননি।

সিএনএন জানায়, দুটি প্রতিষ্ঠানের ভ্যাকসিনেরই মূল ভিত্তি এমআরএনএ। কয়েক সপ্তাহের ব্যবধানে দুটি ডোজ দিতে হবে। ভ্যাকসিন গ্রহণের পর সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে জ্বর, শরীর ব্যথাসহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

এফডিএর পরামর্শক কমিটির সদস্য ও পেনসিলভানিয়া ইউনিভার্সিটির ভ্যাকসিন বিশেষজ্ঞ ড. পল অফিট বলেন, ‘ভ্যাকসিন গ্রহণের পরও কিছু লোক কেন কোভিড আক্রান্ত হচ্ছেন, তা দেখতে হবে।’

মডার্না ও ফাইজার তাদের তৈরি ভ্যাকসিনের অনুমোদন পেলে বিষয়টি যাবে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কাছে। তারা এর বিতরণ প্রক্রিয়াসহ কারা কোন ধাপে পাবে, তা নির্ধারণ করে দেবে। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ