আন্তর্জাতিক

বিমান হামলায় ইরানের কমান্ডার নিহত

বিমান হামলায় ইরানের কমান্ডার নিহত
বিমান হামলায় ইরানের কমান্ডার নিহত

ইরানের রেভল্যুশনারি গার্ডসের এক কমান্ডারকে বিমান হামলায় হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইরাকি নিরাপত্তা বাহিনী এবং মিলিশিয়া কর্মকর্তারা।

শনিবার এবং রবিবার মাঝামাঝি সময়ে ইরাক-সিরিয়া সীমান্তে বিমান হামলায় ওই কমান্ডার নিহত হন বলে সোমবার (৩০ নভেম্বর) দাবি করা হয়।

তবে নিহত ওই কর্মকর্তার পরিচয় এখনো জানা যায়নি বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে।

ইরাকি কর্মকর্তারা জানান, ওই কমান্ডারসহ আরও তিনজন একটি গাড়িতে ছিলেন। ওই গাড়ি অস্ত্রসহ ইরাক সীমান্ত বরাবর যাচ্ছিল এবং সিরিয়া অঞ্চলে প্রবেশ করা মাত্র হামলার শিকার হয়।

দুইজন কর্মকর্তা জানান, ইরান সমর্থিত ইরাকি আধাসামরিক দল ওই কমান্ডারের দেহ উদ্ধারে সাহায্য করে। তবে ঠিক কোন সময়ে ওই হামলা হয় তা জানাতে অস্বীকৃতি জানায় এই দুই কর্মকর্তা।

স্থানীয় সেনাবাহিনী এবং মিলিশিয়া সূত্র ইরানের কমান্ডার নিহতের খবর নিশ্চিত করেছে। তবে ইরানের পক্ষ থেকে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে এর কয়েক দিন আগে ইরানের শীর্ষ এক পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ