আন্তর্জাতিক

অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেবেন জো বাইডেন

অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেবেন জো বাইডেন
অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেবেন জো বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ১ কোটি ১০ লাখ অভিবাসীকে বৈধ করে নাগরিকত্ব দেবেন ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে এ বিষয়ে বিল পাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছেন তিনি।

সম্প্রতি মার্কিন টেলিভিশন এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন বাইডেন। ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যেই তিনি এ কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন।

বাইডেন বলেন, শিশুকালে বাবা-মার হাত ধরে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে আসার পর এখনও অনেকেই বৈধ হতে পারেননি। অথচ তারা এই দেশের আলো-বাতাসে বড় হয়েছেন, শিক্ষালাভ করেছেন।

এমন ৮ লক্ষাধিক তরুণ অভিবাসীর জন্য ওবামা প্রশাসন যে কর্মসূচি (ড্যাকা) শুরু করেছিল তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। যাদের বয়স ৩০ বছরের নিচে তারাও গ্রিন কার্ড পাবেন বলে উল্লেখ করেন বাইডেন।

প্রসঙ্গত, ৩ নভেম্বরের নির্বাচন অনুযায়ী, সিনেটে ডেমোক্র্যাটরা ৪৮ আসন ধরে রেখেছে। রিপাবলিকানদের আসন ৫০টি। জর্জিয়ায় দুই আসনের ‘রানঅফ’ নির্বাচন হবে ৫ জানুয়ারি। দুটিই ছিল রিপাবলিকানদের। সেগুলো ডেমোক্র্যাটরা দখলে সক্ষম হলেই বাইডেন তথা ডেমোক্র্যাটদের অভিবাসন ইস্যুতে কিছু করার পথ সুগম হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ