আন্তর্জাতিক

জার্মানিতে গাড়িচাপায় শিশুসহ নিহত ৫ পথচারী

জার্মানিতে গাড়িচাপায় শিশুসহ নিহত ৫ পথচারী
জার্মানিতে গাড়িচাপায় শিশুসহ নিহত ৫ পথচারী

জার্মানির ত্রিয়ার শহরে এক মাতাল চালক পথচারীদের ওপর গাড়ি তুলে দিলে ৯ সপ্তাহের এক মেয়ে শিশুসহ পাঁচজন মারা গেছেন।

পুলিশ ৫১ বছর বয়সী ওই মাতাল চালককে গ্রেফতার করেছে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, এটি কোনো ধর্মীয় উগ্রবাদ বা সন্ত্রাসী ঘটনা নয়, এটি একটি দুর্ঘটনা।

অবশ্য শহরটির মেয়র পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার এ ঘটনাকে ভয়ঙ্কর হিসেবে উল্লেখ করেছেন।

পুলিশের মুখপাত্র কার্ম পিটার জোচেম জানান, স্থানীয় সময় মঙ্গলবার বেলা পৌনে ২টায় মাতাল ওই চালক পথচারীদের হাঁটার রাস্তার ওপর দিয়ে প্রায় এক কিলোমিটার পথ গাড়ি চালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে থামায় এবং গ্রেফতার করে।

নিহতদের মধ্যে আছেন ২৫, ৫২ ও ৭০ বছরের তিন নারী এবং পৌনে দুই মাসের মেয়ে শিশু ও তার বাবা (৪৫)।

শিশুটির মা ও এক বছর বয়সী ভাইকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ