আন্তর্জাতিক

ফল পরিবর্তনের মতো কারচুপি হয়নি নির্বাচনে: মার্কিন অ্যাটর্নি জেনারেল

ফল পরিবর্তনের মতো কারচুপি হয়নি নির্বাচনে: মার্কিন অ্যাটর্নি জেনারেল
ফল পরিবর্তনের মতো কারচুপি হয়নি নির্বাচনে: মার্কিন অ্যাটর্নি জেনারেল

মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মাত্রার কারচুপির অভিযোগ এনেছেন, বিচার বিভাগ তেমন কোনও কিছুর প্রমাণ পায়নি। এ পর্যন্ত আমরা ব্যাপক মাত্রার কারচুপির প্রমাণ পাইনি যা নির্বাচনের ফল পরিবর্তন করতে পারে। খবর বিবিসির।

ট্রাম্পের শীর্ষ একজন মিত্র হিসেবে পরিচিত বার মঙ্গলবার বার্তা সংস্থা এপিকে বলেছেন, পদ্ধতিগত জালিয়াতির অভিযোগ উঠেছে, যেখানে বলা হচ্ছে- মেশিন হ্যাক করা হয়েছে যাতে নির্বাচনী ফলাফল পরিবর্তন করা যায়।

মার্কিন অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ তদন্ত করেছে। তবে এ পর্যন্ত এই দাবির পক্ষে তেমন জোরালো কোনও প্রমাণ পাওয়া যায়নি। পরে অবশ্য বিচার বিভাগের একজন মুখপাত্র বলেছেন যে, তদন্ত এখনও শেষ হয়নি।

বারের এমন মন্তব্য ট্রাম্পের জন্য বড় একটি ধাক্কা। কেননা তিনি এখনও নির্বাচনে পরাজয় মেনে নেননি। বিভিন্ন রাজ্য জো বাইডেনকে জয়ী হিসেবে সার্টিফাই করা শুরু করেছে। তবে এটা ঠেকাতে বেশ কয়েক রাজ্যে মামলা করেও সেগুলোতে প্রত্যাখ্যাত হয়েছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হয়েছেন বাইডেন। আর প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। আর পপুলার ভোটও ট্রাম্পের চেয়ে ব্যাপক এগিয়ে রয়েছেন বাইডেন। সেখানে ট্রাম্পের চেয়ে অন্তত ৬২ লাখ ভোট বেশি পেয়েছেন বাইডেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ