আন্তর্জাতিক

রাশিয়ায় করোনার টিকা প্রদান শুরু

রাশিয়ায় করোনার টিকি প্রদান শুরু
রাশিয়ায় করোনার টিকি প্রদান শুরু

নিজ দেশের আবিষ্কৃত করোনার টিকা স্পুটনিক ভি মানব শরীরে ৯২ শতাংশ কার্যকর বলে আগেই দাবি করেছিল রাশিয়া। এবার গণহারে সে টিকা প্রয়োগ শুরু করেছে দেশটি।

কয়েক দফা ট্রায়েলে অনেকটা সফল হওয়ায় টিকা প্রয়োগের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও আগামী কয়েক দিনের মধ্যেই বিপুল পরিমাণে টিকা উৎপাদনের কাজ শুরু হতে চলেছে বলেও জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিনের মধ্যেই দুই মিলিয়ন ডোজ তৈরি করবে রাশিয়া। এর আগে পুতিন জানিয়েছিলেন, স্পুটনিক ভি ৯২ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে। সবাই মিলে কাজ করে সাফল্য আসবে বলে আশাবাদী ডেপুটি প্রাইম মিনিস্টার টাটিয়ানা গোলিকোভা।

এর আগে গোলিকোভা জানিয়েছিলেন, ডিসেম্বরে রাশিয়ায় গণ-টিকা শুরু হবে। সে অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে সংশ্লিষ্টরা।

দেশটির সরকার বলছে, তাদের তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক-ভি আন্তর্জাতিক বাজারে অনেক সস্তায় মিলবে। এছাড়াও এই টিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৯২ শতাংশ কার্যকরি।

জানা গেছে, রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এই স্পুটনিক-ভি ভ্যাকসিন আগামী বছরের মধ্যেই যাতে দেশ-বিদেশের বাজারে বিক্রি করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় ১ বিলিয়ন ডোজ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছেন গবেষকরা।

‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট’ টুইটবার্তায় জানিয়েছে, রাশিয়ানদের জন্য এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে এই ভ্যাকসিনের দুটি ডোজের দাম ১০ ডলারেরও কম হবে।

রাশিয়ার আরডিআইএফ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ বলেছেন, ‘মস্কো তার অন্যান্য বিদেশি দেশগুলোর জন্য আগামী বছরের মধ্যে এক বিলিয়নেরও বেশি করোনার ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে, যা ৫০০ মিলিয়নেরও বেশি লোককে টিকা দেওয়ার পক্ষে যথেষ্ট।’

দেশটিতে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ২৩ লাখ ৪৭ হাজার ৪০১ জন মানুষ। এর মধ্যে স্বাভাবিক চিকিৎসায় ১৮ লাখ ৩০ হাজারের বেশি রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৪১ হাজার ৫৩ জনের। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ