আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনার টিকা নেয়া বাধ্যতামূলক করা হবে না: বাইডেন

যুক্তরাষ্ট্রে করোনার টিকা নেয়া বাধ্যতামূলক করা হবে না: বাইডেন
যুক্তরাষ্ট্রে করোনার টিকা নেয়া বাধ্যতামূলক করা হবে না: বাইডেন

করোনা প্রতিরোধে কোনও টিকা প্রয়োগ শুরু হলে সেটি নিতে কোনও মার্কিন নাগরিককে বাধ্য করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সংবাদমাধ্যম বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে। তার ভাষ্য, করোনার টিকা বাধ্যতামূলকভাবে গ্রহণকে তিনি জরুরি মনে করছেন না।

বাইডেন বলেন, মানুষ যাতে সঠিকটাই করে, তাদের সেদিকে উৎসাহিত করতে একজন প্রেসিডেন্ট হিসেবে আমি সবকিছুই করব। যেমন আমি মনে করি না যে মাস্ক পরা দেশব্যাপী বাধ্যতামূলক করতে হবে। আমি বলেছি, সবাইকে ১০০ দিনের জন্য আমি মাস্ক পরতে প্রতিজ্ঞাবদ্ধ হতে বলব। এটা শাস্তি দেয়ার জন্য নয়। আর এটি কোনও রাজনৈতিক ইস্যু নয়। যখন টিকা চলে আসবে, এর বিতরণ চলবে, সেই সময় ১০০ দিন মাস্ক পরলে সবাই দেখবে মৃত্যুর সংখ্যা কমে গেছে।

শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আটলান্টায় মার্কিন রোগ নিয়ন্ত্রণ সংস্থা (সিডিসি) পরিদর্শনকালে জানান, দেড় সপ্তাহের মধ্যে একটি টিকার অনুমোদন দিতে যাচ্ছে ফেডারেল সরকার।

যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা পাইজারের বানানো টিকার অনুমোদন দিয়ে দিয়েছে। জার্মান জৈবপ্রযুক্তি সংস্থা বায়ো-এনটেকের সঙ্গে যৌথভাবে এ টিকা আবিষ্কার করে পাইজার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ