আন্তর্জাতিক

ফ্রান্স শিগগিরই ম্যাক্রন থেকে মুক্তি পাবে, আশা এরদোগানের

ফ্রান্স শিগগিরই ম্যাক্রন থেকে মুক্তি পাবে, আশা এরদোগানের
ফ্রান্স শিগগিরই ম্যাক্রন থেকে মুক্তি পাবে, আশা এরদোগানের

শিগগিরই ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রনের মতো নেতা থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই হচ্ছে এরদোগানের এ যাবৎকালের সবচেয়ে কড়া মন্তব্য। খবর পার্সটুডের।

শুক্রবার (৪ ডিসেম্বর) ইস্তাম্বুলে সাংবাদিকদের এসব কথা বলেন এরদোগান।

এরদোগান বলেন, ‘ফ্রান্সের জন্য বোঝা ম্যাক্রন। প্রকৃতপক্ষে ফ্রান্স এবং ম্যাক্রন একটি বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফ্রান্স ম্যাক্রন থেকে মুক্তি পাবে।’

পূর্ব ভূমধ্যসাগরের সীমানা নিয়ে গ্রিসের সঙ্গে যে দ্বন্দ্ব রয়েছে তুরস্কের সে ইস্যুতে ফ্রান্স গ্রিসের পক্ষ নিয়ে তুরস্কের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে। এমনকি ফ্রান্স এ বিষয়ে তুরস্ককে শক্তি প্রদর্শনের জন্য গ্রিসের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে।

এছাড়া ফ্রান্সের সঙ্গে তুরস্কের আরও বেশকিছু ইস্যুতে মারাত্মক দ্বন্দ্ব রয়েছে। এরমধ্যে নাগার্নো-কারাবাখ সংঘাতের বিষয়টিও রয়েছে। এ ইস্যুতে তুরস্কের অবস্থান ছিল আজারবাইজান পক্ষে, অন্যদিকে ফ্রান্স অবস্থান নিয়েছে আর্মেনিয়ার পক্ষে। এছাড়া সম্প্রতি ফ্রান্সে মহানবী (সা.) অবমাননাকর কার্টুন প্রকাশের ঘটনায়ও এরদোগানের সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের বাকবিতণ্ডা হয়েছে। সে সময় এরদোগান বলেছিলেন, ম্যাক্রনের মানসিক চিকিৎসা প্রয়োজন। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ