আন্তর্জাতিক

ব্রাজিলে সেতু থেকে বাস পড়ল রেললাইনে, নিহত ১৭

ব্রাজিলে সেতু থেকে বাস পড়ল রেললাইনে, নিহত ১৭
ব্রাজিলে সেতু থেকে বাস পড়ল রেললাইনে, নিহত ১৭

ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নিচে রেললাইনে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৪ জন। শুক্রবার দেশটির মিনাস গেরেইস অঙ্গরাজ্যের একটি পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। হাসপাতালে মারা যান আরও ৫ জন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সেতু থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যায়। তাদের প্রাথমিক ধারণা, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে গেছে। এ ঘটনার তদন্ত চলছে।

অসমর্থিত একটি সূত্রের বরাতে স্থানীয় পত্রিকা ফোলহা জানিয়েছে, ব্রিজ থেকে পড়ার আগে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল বাসটির।

ফেডারেল হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, সেতু নেমে দৌড়ে পালিয়ে যায় চালক। তাকে খোঁজা হচ্ছে।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ব্রিজ থেকে অন্তত ৫০ ফুট নিচে এক রেললাইনে পড়ে আছে বাসটির ধ্বংসস্তূপ। কাছেই একটি জলাধার। বাসটি থেকে ধোঁয়া উড়ছিল। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ