আন্তর্জাতিক

অক্সফোর্ড ডিকশনারিতে স্থান পেল বাংলা শব্দ ‘আচ্ছা’

অক্সফোর্ড ডিকশনারিতে স্থান পেল বাংলা শব্দ ‘আচ্ছা’
অক্সফোর্ড ডিকশনারিতে স্থান পেল বাংলা শব্দ ‘আচ্ছা’

বিশ্বখ্যাত অক্সফোর্ড অভিধানে যুক্ত করা হয়েছে বাংলা শব্দ ‘আচ্ছা’। অভিধানটির দশম সংস্করণে দেশি বা ভারতীয় ইংরেজি শব্দ হিসেবে স্থান পেয়েছে ৩৮৪টি শব্দ। এই শব্দগুলোর একটিই হচ্ছে ‘আচ্ছা’।

অক্সফোর্ড আ্যডভান্সড লারনার্স ডিকশনারির ওয়েবসাইটে ‘আচ্ছা’ শব্দটির দুটি অর্থ দেওয়া হয়েছে। প্রথমটাতে বলা হয়েছে সম্মতি, গ্রহণ কিংবা বুঝতে পারা অর্থে এটি ব্যবহার হয়। ইংরেজি ‘ওকে’ এবং ‘অলরাইটের’ সমার্থক হিসেবেও বলা হয়েছে।

আর দ্বিতীয় সংজ্ঞা অনুসারে এটি বিস্ময়, আনন্দ বোঝাতে ব্যবহারের কথা বলা হয়েছে।

'আচ্ছা' ছাড়াও, অক্সফোর্ড ডিকশনারিতে দেশি শব্দ হিসেবে স্থান পেয়েছে আব্বা, চাচা, নাটক, চামচা, চুপ এবং কিমার মতো বহুল ব্যবহৃত বেশকিছু শব্দ।

উল্লেখ্য, ১৯৪৮ সালে প্রথম প্রকাশিত হয় অক্সফোর্ড আ্যডভানন্সড লারনার্স ডিকশনারি। এটি প্রকাশ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ