আন্তর্জাতিক

শুরুতেই পাবেন রানি এলিজাবেথ

ব্রিটেনে গণহারে টিকা দেয়া শুরু হচ্ছে আজ

ব্রিটেনে গণহারে টিকা দেয়া শুরু হচ্ছে আজ
ব্রিটেনে গণহারে টিকা দেয়া শুরু হচ্ছে আজ

আমেরিকার ফাইজার এবং জার্মানির বায়োএনটেক সংস্থা মিলে যে প্রতিষেধক উদ্ভাবন করেছে, আজ সোমবার থেকে ব্রিটেনের হাসপাতালগুলোতে তার প্রয়োগ শুরু হচ্ছে। শুরুতেই দেশটির অশীতিপর ব্যক্তি, স্বাস্থ্যকর্মী এবং বাড়িতে রোগীদের দেখভাল করছেন যারা, তাদের টিকাদান করা হবে। দেশটির ৯৪ বছর বয়সি রানি এলিজাবেথ ও তার স্বামী ৯৯ বছর বয়সি প্রিন্স ফিলিপ শুরুতেই টিকা পাবেন বলে জানা গেছে। রাজপরিবারের সদস্য হওয়ার কারণে নয়, বরং অগ্রাধিকার ভিত্তিতে বয়স্করা যে প্রথমেই টিকা পাবেন, সে সিদ্ধান্তের আলোকেই টিকা পাচ্ছেন ব্রিটেনে সর্বজনশ্রদ্ধেয় এ দুই ব্যক্তিত্ব। তারপর বিভিন্ন প্রান্তের ক্লিনিকগুলোতে প্রতিষেধক বিতরণ করা হবে, যাতে প্রয়োজন বুঝে সাধারণ মানুষের ওপর তা প্রয়োগ করা যায়। তবে টিকাদান কর্মসূচি শুরু হতে চললেও করোনা সংক্রমণ প্রতিরোধে তাদের প্রতিষেধক কতটা কার্যকর, সে ব্যাপারে শতভাগ নিশ্চিত নন ফাইজারের প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা। যদিও কার্যকারিতা নিয়ে তিনি খুবই আশাবাদী।

ব্রিটেনে এখনো পর্যন্ত ১৭ লাখের বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। করোনার প্রকোপে সেখানে প্রাণ হারিয়েছেন ৬১ হাজারের বেশি মানুষ। এ মুহূর্তে সেখানে দৈনিক সংক্রমণ ওঠানামা করছে ১৫ হাজারের ঘরে। এমন পরিস্থিতিতে প্রথম সারিতে থেকে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন যারা, তাদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তাই জরুরি পরিস্থিতিতে ফাইজারের তৈরি প্রতিষেধক ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ফাইজারের প্রতিষেধক প্রয়োগে গত সপ্তাহেই ছাড়পত্র দেয় ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা। ঠিক করা হয়, ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) তত্ত¡াবধানে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে। করোনার প্রতিষেধক নিয়ে

গোটা বিশ্বে যখন প্রতিযোগিতা চলছে, সে সময় ব্রিটেনই প্রথম দেশ, যারা জরুরি ভিত্তিতে টিকাদান শুরু করে দিল। প্রথম সপ্তাহেই ব্রিটেনে ৮ লাখ ডোজ পৌঁছে যাবে বলে জানা গেছে। বেলজিয়াম থেকে ইতোমধ্যেই প্রতিষেধক দেশে আসা শুরু করেছে। দেশের বিভিন্ন জায়গায় নিরাপদে সেগুলো মজুত করে রাখা হচ্ছে। নিরাপদে প্রতিষেধক মজুত রাখার ক্ষেত্রেও বিশেষ নজর দেয়া হচ্ছে।

ফাইজারের তৈরি প্রতিষেধকটি মাইনাস ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্রয়োজন। সাধারণ যে রেফ্রিজারেটর, তাতে মোটে পাঁচ দিন রাখা যাবে ওই প্রতিষেধক। ব্যবহারের কয়েক ঘণ্টা আগে সেগুলো বের করে ডিফ্রস্ট করে নিতে হবে। আগামী ১৪ ডিসেম্বর থেকে সাধারণ মানুষের ওপর প্রয়োগের জন্য ক্লিনিকগুলোতে প্রতিষেধক সরবরাহ করা হবে। এদিকে গত শনিবারই ‘স্পুটনিক-ভি’ প্রতিষেধকের বিতরণ শুরু করেছে রাশিয়া। তাদের চূড়ান্ত পরীক্ষা শেষ না হলেও ইতোমধ্যেই মস্কোর ৭০টি ক্লিনিকে প্রতিষেধক পৌঁছে দেয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন দেশটির কর্তৃপক্ষ। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ