আন্তর্জাতিক

উত্তাল ফ্রান্সে আহত ৬৭ পুলিশ, গ্রেফতার ৯৫

উত্তাল ফ্রান্সে আহত ৬৭ পুলিশ, গ্রেফতার ৯৫
উত্তাল ফ্রান্সে আহত ৬৭ পুলিশ, গ্রেফতার ৯৫

ফ্রান্সে নিরাপত্তা সংক্রান্ত একটি বিতর্কিত খসড়া আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে ৬৭ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়া বিক্ষোভের জেরে দেশটির পুলিশ এখন পর্যন্ত ৯৫ জনকে গ্রেফতার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড দারমানিন রবিবার এ কথা বলেন।

টুইট বার্তায় দারমানিন বলেন, শনিবারের বিক্ষোভে ৪৮ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। দেশটির পুলিশ সূত্র জানিয়েছে, বিক্ষোভকারীদের ছোঁড়া গুলিতে প্যারিসে একজন দমকলবাহিনীর কর্মীও আহত হয়েছেন।

প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্যারিস পুলিশ ২৫ জনকে আটক করেছে।

জানা যায়, শনিবার ফ্রান্সে বিতর্কিত খসড়া আইনের বিরুদ্ধে দেশজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নামে। এসময় বিক্ষোভে সুপারমার্কেটের জানালা, সংস্থার প্রোপার্টি এবং একটি ব্যাংক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি গাড়ি আগুনে পুড়েছে। পুলিশ বিক্ষোভ হটাতে কাঁদানে গ্যাস ছুঁড়ে।

রয়টার্স জানায়, প্যারিসে সরকার বিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সদস্যেরাসহ কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করার সময় মুখ ঢাকা ও কালো পোশাক পরা একদল বিক্ষোভকারী দাঙ্গা পুলিশের ওপর হামলা চালায়। / বিবিসি, এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ