আন্তর্জাতিক

বাইডেন'র প্রতিরক্ষা মন্ত্রী হলেন অস্টিন

বাইডেন'র প্রতিরক্ষা মন্ত্রী হলেন অস্টিন
বাইডেন'র প্রতিরক্ষা মন্ত্রী হলেন অস্টিন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত জেনারেল লিওড অস্টিনকে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এই পদে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে নিয়োগ পেলেন অস্টিন। বারাক ওবামার সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তিনি। বাইডেনের এই সিদ্ধান্ত সম্পর্কে আরও তিনজন অবগত আছেন বলে পলিটিকো জানিয়েছে।

জানা গেছে, বাইডেন প্রশাসনের প্রতরিক্ষা মন্ত্রীর পদে দৌঁড়ে এগিয়ে ছিলেন মিশেল ফ্লুরনি। তবে অস্টিনকে নিয়োগ দেয়ায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রতিরক্ষা মন্ত্রী হওয়া হলো না ফ্লুরনির।

ওবামা প্রশাসনের কেন্দ্রীয় কমান্ডের প্রধান হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেছেনে অস্টিন। তবে তার নিয়োগ নিয়ে কিছু প্রগতিশীল গোষ্ঠী অসন্তুষ্ট হতে পারে, কারণ কিছু কোম্পানির বোর্ডে আছেন অস্টিন। এরমধ্যে রয়েছে অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাইথন টেকনোলজি।

এই নিয়োগের মধ্য দিয়ে বাইডেন প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো অস্টিনকে। অস্টিনকে যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সংস্থা পেন্টাগনের দায়িত্ব সামলাতে হবে। এই দায়িত্বে বাইডেন সঠিক মানুষকে বাছাই করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্টিনের দক্ষতা ও অতীতে সফলভাবে দায়িত্ব পালনের কারণেই এমনটি মনে করছেন তারা।

আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। তার আগেই প্রতিরক্ষার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে কারা থাকবেন তাও ঠিক করে ফেলেছেন তিনি। করোনা মাহামারিতে স্বাস্থ্য বিভাগের অনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জ্যাভিয়ের বেচেরাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তিনি। ড. রোশেলে ওয়ালেনস্কিকে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে অ্যান্থনি ফাউসিকে নিয়োগ দিয়েছেন বাইডেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ