আন্তর্জাতিক

মসজিদে ৫১ মুসলিম হত্যার প্রতিবেদন আজ

মসজিদে ৫১ মুসলিম হত্যার প্রতিবেদন আজ
মসজিদে ৫১ মুসলিম হত্যার প্রতিবেদন আজ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় ৫১ জন মুসলিমকে হত্যার বিষয়ে তদন্তে রয়েল কমিশন গঠন করেছিল দেশটির সরকার। এ কমিশন আজ মঙ্গলবার তাদের প্রতিবেদন প্রকাশ করবে বলে জানা গেছে।

তদন্তটি চলছে দেড় বছর ধরে। এতে ৭৯২ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের পার্লামেন্টে প্রকাশ করার কথা রয়েছে। এ তদন্তের লক্ষ্য হচ্ছে, হত্যাকাণ্ডটি থামানো সম্ভব ছিল কি না বা দেশটির সরকারি কোনো সংস্থার ব্যর্থতা ছিল কি না- তা দেখা।

প্রতিবেদনটিতে নিউজিল্যান্ড ছাড়াও ইংল্যান্ড, নরওয়ে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ সাক্ষাৎকার রয়েছে। এ ছাড়া দেশটির নিরাপত্তা সংস্থার কয়েক শীর্ষ কর্মকর্তা, মুসলিম নেতা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাক্ষাৎকারও থাকছে।

স্পর্শকাতর বিষয়ে হওয়ায় তদন্ত কমিশনের কার্যক্রমের প্রস্তুতকৃত প্রতিবেদনের বিষয়ে আগেভাগে কিছু প্রকাশ করা হয়নি। তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন একাধিকবার এর স্বচ্ছতা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

গত বছরের ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়। হতাহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি থাকলেও অল্পের জন্য রক্ষা পান সেখানে সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।

সেদিন সামাজিকমাধ্যমে লাইভে এসে এমন বর্বর হামলা চালায় আধিপত্যবাদী শ্বেতাঙ্গ অস্ট্রেলীয় খ্রিস্টান ব্রেন্টন ট্যারেন্ট। গ্রেপ্তারের পর তাকে ওই ঘটনায় বিচারের মুখোমুখি করে নিউজিল্যান্ড সরকার। হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় চলতি বছরের গত আগস্টে ট্যারেন্টকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেন স্থানীয় একটি আদালত। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ