আন্তর্জাতিক

রাশিয়ার ধাওয়া: পালাল মার্কিন ও ফরাসি বিমান

রাশিয়ার ধাওয়া: পালাল মার্কিন ও ফরাসি বিমান
রাশিয়ার ধাওয়া: পালাল মার্কিন ও ফরাসি বিমান

বাল্টিক সাগরের আকাশে রাশিয়ার যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে পালিয়েছে আমেরিকা ও ফ্রান্সের একাধিক গোয়েন্দা বিমান।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাল্টিক সাগরের আকাশে আমেরিকা ও রাশিয়ার দু’টি জঙ্গিবিমান ও একটি মার্কিন জ্বালানী সরবরাহকারী বিমানকে শনাক্ত করে সেগুলোকে ধাওয়া দিয়েছে রাশিয়ার সুখোই এস-৩০ যুদ্ধবিমানটি।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার বাল্টিক সাগরের আকাশে এমন কিছু লক্ষ্যবস্তু শনাক্ত করে যেগুলো রাশিয়ার আকাশসীমার দিকে অগ্রসর হচ্ছিল।

রাডার ব্যবস্থায় এসব চলমান লক্ষ্যবস্তু ধরা পড়ার পর রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিমান বহরের একটি সুখোই এস-৩০ যুদ্ধবিমান আকাশে উড্ডয়ন করে এবং লক্ষ্যবস্তুগুলোর দিকে এগিয়ে যায়।

রুশ যুদ্ধবিমানটি আকাশে মার্কিন বিমান বাহিনীর আরসি-১৩৫ মডেলের একটি গোয়েন্দা বিমান, কেএস-১৩৫ মডেলের একটি জ্বালানী সরবরাহকারী বিমান এবং ফ্রান্সের সি-১৬০ মডেলের একটি গোয়েন্দা বিমানের সন্ধান পায়। এ অবস্থায় সুখোই-৩০ যুদ্ধবিমানটি আমেরিকা ও ফ্রান্সের বিমানগুলোকে তাড়া করে এবং তাদেরকে বাল্টিক সাগরের শেষ সীমায় পৌঁছে দিয়ে নিজ ঘাঁটিতে ফিরে আসে। / পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ