আন্তর্জাতিক

ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জাতিসংঘের

ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জাতিসংঘের
ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জাতিসংঘের

জাতিসংঘ প্রস্তাব পাস করে ইসরাইলকে তার পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে ইসরাইলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিদর্শনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে সাধারণ পরিষদ। খবর জেরুজালেম পোস্টের।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ‘পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ’ শীর্ষক ওই প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ। ওই প্রস্তাবের পক্ষে ১৫৩টি দেশ ও বিপক্ষে ছয়টি দেশ ভোট দেয়। এছাড়া ২৫টি দেশ ভোটদানে বিরত থাকে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হচ্ছে- আমেরিকা, কানাডা, ইসরাইল, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও মাইক্রোনেশিয়া।

প্রস্তাবে ইসরাইলকে বলা হয়েছে, সে যেন আর কোনও পরমাণু অস্ত্র সংরক্ষণ না করে। সেই সঙ্গে নতুন করে কোনও পরমাণু অস্ত্রের পরীক্ষা বা নতুন করে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতেও তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইসরাইলের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। এসব অস্ত্র গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

এই রাষ্ট্রটি এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করেনি। ইরানসহ বিশ্বের ১৯১টি দেশ এ পর্যন্ত এনপিটিতে স্বাক্ষর করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ