আন্তর্জাতিক

পাকিস্তান সংসদ থেকে পদত্যাগ করছে সব বিরোধী দল

পাকিস্তান সংসদ থেকে পদত্যাগ করছে সব বিরোধী দল
পাকিস্তান সংসদ থেকে পদত্যাগ করছে সব বিরোধী দল

পাকিস্তানে সর্বদলীয় বিরোধী জোট ‘পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট’ বা পিডিএম আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দলীয় প্রধানদের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

মঙ্গলবার ১১ দলের সমন্বয়ে গঠিত পিডিএম’র চার ঘন্টা ব্যাপী সম্মেলনের পর জোটের প্রধান মাওলানা ফজলুর রহমান সংবাদ সম্মেলনে তাদের এ সিদ্ধান্তের কথা জানান।

পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ডন এর প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সংকটের মাঝে বিরোধী জোটের পক্ষ থেকে আগেই পদত্যাগের কথা জানানো হয়েছিল। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন বিরোধী সংসদ সদস্যরা পদত্যাগ করলে সে সমস্ত আসনে উপনির্বাচন দেয়া হবে। এরপর বিরোধী জোটের পক্ষ থেকে সংসদ সদস্যদের পদত্যাগপত্র জমা দেয়ার সময়সীমা ঘোষণা করা হল। তবে বিরোধী জোট সংসদ সদস্যদের চূড়ান্তভাবে পদত্যাগের সময়সীমার ব্যাপারে একমত পারেনি।

জোটের নেতা মাওলানা ফজলুর রহমান জানান, বুধবার পিডিএম’র স্টিয়ারিং কমিটি বৈঠকে বসবে। ওই বৈঠকে সমাবেশ, প্রতিবাদ কর্মসূচি এবং রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চের সময়সূচি নির্ধারণ করা হবে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কোনও আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দেন মাওলানা ফজলুর রহমান। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ