আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ৩

যুক্তরাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ৩
যুক্তরাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ৩

যুক্তরাষ্ট্রের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে পশ্চিম ভার্জেনিয়ার বেলেতে এ দুর্ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে। মার্কিন রাসায়নিক কোম্পানি কেমওরস এক বিবৃতিতে জানিয়েছে, বেলে কেমওরস কোম্পানির জায়গা ভাড়া নেয়া অপটিমা রাসায়নিক কোম্পানির কারখানায় স্থানীয় সময় রাত ১০টার পর ঘটনাটি ঘটে।

ঘটনার পর পরই বেলের স্থানীয় কাউন্টির কর্মকর্তারা কারখানাটির চারপাশে দুই মাইল ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী প্রত্যেককে বাড়িতে অবস্থান করার নির্দেশ দেন। তবে কয়েক ঘণ্টা পর নির্দেশটি প্রত্যাহার করা হয়।

কানওয়া কাউন্টি কমিশন জানায়, জরুরি কর্মীরা পরিস্থিতি পর্যালোচনা করে বিপদ কেটে গেছে সংকেত দেয়া যেতে পারে বলে নিশ্চিত হন।

বাড়িতে অবস্থান করার নির্দেশ প্রায় দুই হাজার লোকের ওপর কার্যকর হয়েছিল বলে কানওয়া কাউন্টি কমিশনের ব্যবস্থাপক জেনিফার হেরাল্ড জানিয়েছেন।

কানওয়া কাউন্টি কমিশনার কেন্ট কার্পার জানিয়েছেন, বিস্ফোরণের কারণ ক্লোরিন মিশ্রিত শুষ্ক ব্লিচ ও মেথানল রাসায়নিক বলে বিশ্বাস কর্মকর্তাদের।

বেল শহরটি ওয়েস্ট ভার্জেনিয়া রাজ্যের রাজধানী চার্লসটন থেকে প্রায় ১২ মাইল দক্ষিণে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ