আন্তর্জাতিক

ফ্রান্সে ‘র‌্যাডিক্যাল ইসলাম’ মোকাবিলার বিলে মন্ত্রিসভার অনুমোদন

ফ্রান্সে ‘র‌্যাডিক্যাল ইসলাম’ মোকাবিলার বিলে মন্ত্রিসভার অনুমোদন
ফ্রান্সে ‘র‌্যাডিক্যাল ইসলাম’ মোকাবিলার বিলে মন্ত্রিসভার অনুমোদন

‘র‌্যাডিক্যাল ইসলাম’ মোকাবিলার জন্য আনা একটি বিলের অনুমোদন দিয়েছে ফ্রান্সের মন্ত্রিসভা। সম্প্রতি দেশটিতে ভিন্ন মতাবলম্বীদের ওপর সিরিজ হামলার পর এমন পদক্ষেপ নিয়েছে দেশটি।

বিবিসি তাদের এক প্রতিবেদনে বলছে: ফ্রান্সে ধর্মনিরপেক্ষ পরিস্থিতি এবং সমতার মূল্যবোধ ধরে রাখতে বিলটির খসড়ায় কিছু বিষয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেমন অপ্রাতিষ্ঠানিক শিক্ষা তথা বাড়িতে বাড়িতে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে সরকার নজরদারি করবে। যেকোন ধরণের বিদ্বেষমূলক বক্তব্য রোধে এখন থেকে দেশটির সরকার আগের চেয়েও কঠোর পদক্ষেপ নিতে সমর্থ হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো দেশে ধর্ম নিরপেক্ষ পরিস্থিতি ধরে রাখতে এবং ধর্মীয় উগ্রবাদ রুখতে যেসকল পদক্ষেপ নিতে যাচ্ছেন এ বিলটি তার মধ্যে অন্যতম। মন্ত্রিসভায় পাশের পর বিলটি আইনে পরিণত হওয়া সময়ের ব্যাপার মাত্র।

যদিও সরকারের এমন পদক্ষেপ ইসলাম ধর্মের বিরুদ্ধে ম্যাঁক্রো সরকার অবস্থান বলে অভিযোগ উঠেছে খোদ ফ্রান্সসহ আন্তর্জাতিক বিশ্বে।

দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স দাবি করেছে, এটি একটি সুরক্ষা আইন। যা দেশটিতে থাকা মুসলিম জনগোষ্ঠীকে উগ্রপন্থীদের হাত থেকে রক্ষা করবে।

তিনি জোর দিয়ে বলেছেন, এই আইন ধর্মের বিরুদ্ধে বিশেষত ইসলাম ধর্মের বিরুদ্ধে নয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ