আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজারের করোনা টিকা

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজারের করোনা টিকা
যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজারের করোনা টিকা

জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজার এবং বায়োএনটেকের করোনাভাইরাস টিকা। শুক্রবার (১১ ডিসেম্বর) দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) টিকাটি প্রয়োগের অনুমোদন দেয়।

এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এফডিএ’র পরামর্শক সভায় ফাইজারের তৈরি করোনা টিকাকে অনুমোদন দেওয়ার সুপারিশ করা হয়। এফডিএ’র উপদেষ্টা কমিটির কমিটি ১৭ জন সদস্য ফাইজারের টিকার অনুমোদনে ভোট দেন। এর মধ্যে চারজন অনুমোদনের বিপেক্ষে ভোট দেন। একজন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি ৫৪ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় ২ লাখ ৯০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এই মুহূর্তে দেশটিতে টিকাটির অনুমোদন দেওয়াকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অনুমোদনের পরপরই সরবরাহের জন্য ২৯ লাখ ডোজ টিকা প্রস্তুত রাখা হয়েছে যুক্তরাষ্ট্রে। অনুমোদনের সঙ্গে সঙ্গে এটি বিতরণের জন্য পাঠানো হবে। ঠিক সমপরিমাণ ডোজ সংরক্ষণ করা হবে, যাতে প্রথম ডোজ গ্রহণকারীরা প্রায় তিন সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজটি নিতে পারেন। পুরো বিষয়টির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা।

বার্তা সংস্থা বয়টার্স জানায়, সোম অথবা মঙ্গলবার যুক্তরাষ্ট্রে টিকা প্রদান কর্মসূচি শুরু হতে পারে। এই কর্মসূচির প্রথমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা থাকবেন।

প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর বাহরাইন, কানাডা এবং সৌদি আরব টিকাটি ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্র ৫ম দেশ হিসেবে ফাইজারের করোনা টিকার অনুমোদন দিল। যুক্তরাজ্য মঙ্গলবার (৮ ডিসেম্বর) ফাইজার-বায়োএনটেকের টিকার প্রয়োগ শুরু করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ